জাগোকন্ঠ ৬ অক্টোবর ২০২২ , ৮:০৬ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
“নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্য ভাণ্ডার গড়বো “আসুন জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা খরচে শিশুর জন্ম ও মৃত্যু নিবন্ধন করি এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ পালিত হয়েছে।
০৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় শহীদ আক্কাস, শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নজরুল ইসলাম ও প্রমুখ।

















