দেশজুড়ে

আনন্দমুখর পরিবেশে ডামুড্যা প্রেসক্লাবে ফল উৎসব

  জাগো কণ্ঠ ডেস্ক ২৩ জুন ২০২৫ , ১০:৩৫ পূর্বাহ্ণ

সোহেল রানা,নিজস্ব প্রতিবেদক:

আনন্দমুখর পরিবেশে ডামুড্যা প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাহারি রং ও স্বাদের বিভিন্ন ধরনের দেশি ফল দিয়ে সাজানো হয় এই আয়োজন।

রবিবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় ক্লাব মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান এর পরিচালনায় এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি মোঃ মিরাজ সিকদার, ডামুড্যা প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ নেশনের প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম খোকন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কালাম সরদার, চ্যানেল এস এর প্রতিনিধি সোহেল রানা, এশিয়ান টিভি প্রতিনিধি মাহাবুবুর রহমান, সংবাদ মোহনার প্রতিনিধি সফিক ভূঁইয়া, ইয়ামিন কাদের নিলয়, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ আবু আলমসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজনে ছিল আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, কাউ, ডেউয়া, লটকনসহ নানা  ধরনের রসালো ফল। নিয়মিত এই ধরনের আয়োজন করবে বলে জানেন আয়োজক কমিটি।

আরও খবর: