দেশজুড়ে

কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেদরগঞ্জে আ.লীগের ত্রি-বার্ষিক সম্বেলন স্থগিত

  জাগোকন্ঠ ১১ অক্টোবর ২০২২ , ১:২৪ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন ১২ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে সম্বেলনটি হটাৎ স্থগিত করেছে দলটি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘ ৮ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছিল ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন। আর এ পৌরসভার বিভিন্ন পয়েন্ট, সম্মেলনস্থল ও এর আশেপাশে পদ প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোড়নে ছেঁয়ে গেছে। মঞ্চসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে ছিল। স্থানীয় নেতা কর্মীদের মাঝে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে। তবে দলটির কেন্দ্রীয় আওয়ামীলীগের নেত্রীবৃন্দর সিদ্ধান্তেই পিছালো দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভেদরগঞ্জ থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন। তবে চলতি মাসের সম্ভাব্য ২৪/২৮ অক্টোবর এ সম্বেলন অনুষ্ঠিত হবে বলে জানান স্থানীয় নেতারা।

সম্বেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামীলীগের উপ- দফতর সম্পাদক এম হারুন অর রশিদ বলেন, ১২ অক্টোবর ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হবার পরেও সম্বেলন স্থগিত করা হয়েছে। এটা সম্পুর্ন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বলে আমরা মনে করি।আমাদের শ্রদ্ধেয় নেত্রীবৃন্দ আমাদের চেয়ে ভাল বোঝেন। আগামিতে নতুন তারিখ নির্ধারন হলে জননেতা নাহিম রাজ্জাকের হাতকে শক্তিশালী করতে যে কোন সময় আমরা সম্বেলন সফল করতে প্রস্তুত।

এ বিষয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুল মান্নান হাওলাদার বলেন, আমাদের সম্বেলন সুন্দরভাবে জাঁকজমক ভাবেই অনুষ্ঠিত হবে। তবে জানতে পারি আপাদত কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্তে সম্বেলনের স্থগিত করা হয়েছে। সম্বেলনের পরবর্তি সময়সুচি আগামি ২৪ অক্টোবর অথবা ২৮ অক্টোবর হতে পারে। অথবা আগামিতে নতুন তারিখ নির্ধারন হলে জননেতা নাহিম রাজ্জাকের হাতকে শক্তিশালী করতে যে কোন সময় আমরা সম্বেলন সফল করতে প্রস্তুত।

আরও খবর: