দেশজুড়ে

লালমনিরহাট সদরে তিস্তায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬টি ঘর পুড়ে ছাই

  জাগো কণ্ঠ ডেস্ক ১ অক্টোবর ২০২২ , ৫:১৭ পূর্বাহ্ণ

লালমনিরহাটের তিস্তা তোকদার পাড়া গোল্ডেন বাজার এলাকায় দুই পরিবারের ৬ টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে । আগুনে  নগদ অর্থসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৬ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মরহুম মোখলেছুর রহমানের পুত্র মোঃ আনিছুর রহমান ও মোঃ মিজানুর রহমানের বসতবাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।  অগ্নিকাণ্ডে উভয় পরিবারের হাঁসমুরগি, ছাগল সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
মোঃ আনিছুর রহমান জানান অগ্নিকাণ্ডে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ মায়ের একটি, ছোট ভাইয়ের দুটি এবং তার তিনটি ঘর আগুনে পুড়ে গেছে। আনিছুর রহমান আরোও জানান অগ্নিকাণ্ডে তার নগদ ৪৫ হাজার টাকা  এবং তার ছোট ভাই মিজানুর রহমান জানান তার প্রায় নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে । আগুনের লেলিহান শিখা পরনের কাপড় চোপড় ছাড়া সবই কেড়ে নিয়েছে ।
 মোহাম্মদ আবু জাফর জেলা প্রশাসক লালমনিরহাট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম , সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন । তাৎক্ষনিক ভাবে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্ৰস্ত পরিবার দুটিকে ৩০ কেজি করে চাল দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সহায়তা চেয়ে আবেদন করতে বলা হয়েছে বলে মোঃ মিজানুর রহমান জানান। মোঃ মিজানুর রহমান আরো জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ সরকার টোটন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শাড়ি, লুঙ্গি ও মশারী প্রদান করেন ।
নিড ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী তরিকুল ইসলাম লিবু তাৎক্ষনিক ভাবে বসবাসের জন্য নিড ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ২টি ঘর নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ।

আরও খবর: