ক্যাম্পাস

জুবায়েদ হত্যার বিচার দাবিতে তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের অবরোধ

  জাগো কন্ঠ ২০ অক্টোবর ২০২৫ , ৩:২৬ পূর্বাহ্ণ

মাহমুদুল হাসান,জবি প্রতিনিধি:

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার বিচার দাবিতে তাঁতিবাজার মোড়ে অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর মিছলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করে।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে?’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

অবরোধে অংশ নেয়া শাহিন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষোভ জানিয়ে বলেন, একটি তাজা প্রাণ এভাবে ঝরে গেল সেটা। কল্পনাও করতে পারি না। তাকে নিয়ে তার পরিবারের কত স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল। আমরা এর বিচার চাই।

হাবিব নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে।