দেশজুড়ে

লক্ষ্মীপুরে জাতীয় বীমা দিবস  পালিত

  জাগো কণ্ঠ ডেস্ক ১ মার্চ ২০২৩ , ১:৩১ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০১ মার্চ (বুধবার) জাতীয় বীমা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার অমিত কুমার বিশ^াস, প্রগতি লাইন ইন্সুরেন্স লি: এর এসইভিপি মো: আবু তালেব, ইভিপি মো: বেলাল হোসেন,   জীবন বীমা করর্পোরেশন জেলা কার্যালয়ের সেলস ইনচার্জ জাফর আহমেদ খান, মুক্তা আহমেদ ভূঁইয়া জি এম ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লি:,তাফাজ্জল হোসেন ফিরোজ ন্যাশনাল লাইফ কর্মকর্তা প্রমুখ। এসময় লক্ষ্মীপুরে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মাঠকর্মী ও কার্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।