জাগো কণ্ঠ ডেস্ক ৭ সেপ্টেম্বর ২০২২ , ১১:১১ পূর্বাহ্ণ
এলজি-বাটারফ্লাই শোরুমের যে কোনো পণ্য কিনলে ৮ শতাংশ ছাড়ের মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় পটুয়াখালীতে এলজি-বাটারফ্লাই শোরুমকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম নেতৃত্বে পটুয়াখালী সদর রোডের এলজি-বাটারফ্লাই শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কথা স্বীকার করেছে শোরুম কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার সত্যতা স্বীকার করেছে এলজি-বাটারফ্লাই শোরুম কর্তৃপক্ষ। স্পষ্ট করে বিজ্ঞাপন না দেওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ক্রেতাদের সঙ্গে কেউ এমন প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















