অপরাধ

 সিরাজগঞ্জ সদরে ১০০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী আটক

  জাগো কণ্ঠ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২২ , ২:৪৭ পূর্বাহ্ণ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ২৮/০৯/২০২২ তারিখ দুপুর ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর গ্রামের কড্ডার মোড়রস্থ জনৈক মোঃ সুমন বাবু এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরএক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীঃ মোছাঃ শান্তা খাতুন(২১), পিতা-মোঃ আঃ কাদের, সাং-শ্রী মোন্তপুর গোদাগাড়ী পৌরসভা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

আরও খবর: