দেশজুড়ে

সরিষাবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন

  জাগো কণ্ঠ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ

কাজি ফারুক,সরিষাবাড়ী,(জামালপুর)প্রতিনিধিঃ সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধে জামালপুরের সরিষাবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ী উপজেলা কার্যালয়ের উদ্যোগে  ইমাম সম্মেলনের আয়োজন করা হয়গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনেএ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়

ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ী উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আট ইউনিয়ন পৌর এলাকায় সন্ত্রাস জঙ্গীবাদ কমিয়ে আনতে ইমাম সম্মেলনের আয়োজন করা হয়েছে

 এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইেউএনও) উপমা ফারিসাপ্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান আরো বক্তব্য দেন সরিষাবাড়ী থানার পরিদর্শক(তদন্ত) ফয়সাল আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ীর মাঠ সুপারভাইজার আবু ছালেহ মোঃ ইমরান, উপজেলা ইমামমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা মডেল মসজিদের ইমাম আবু সাঈদ প্রমুখ

বক্তারা সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের ভূমিকার বিভিন্ন দিক উল্লেক্ষ করেন।