জাগো কণ্ঠ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫২ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুরে ডেভিল হান্ড অভিযানে আঃলীগ নেতাসহ এক ছাত্রলীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(১২ ফেব্রুয়ারি) বিকালে মোল্লাবাজার এলাকা থেকে আওয়ামী লীগের লিফলেট বিতরনকালে তাদের স্থানীয় এলাকাবাসী আটক করে। পরে সখিপুর থানা পুলিশকে খবর দিলে তাদের গ্রেফতার করা হয়। তাদের নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল মোল্লা অপরজন সখিপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমিন সাহ মোল্লা। তারা উভয় চরকুমারিয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল বুধবার চর কুমারিয়া ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় স্থানীয় জনতা চর কুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন সাহা মোল্লা ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল মোল্যাকে আটক করে স্থানীয় জনতা। পরে ডেভিল হান্ট অপারেশনের পুলিশ টিম গিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে।
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি ওবায়েদুল হক বলেন,আওয়ামী লীগের লিফলেট বিতরনকালে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে ডেভিল হান্ড অভিযানে টিম তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
শ/ভে/আই














