দেশজুড়ে

শরীয়তপুরের ভেদরগঞ্জে হিসাবরক্ষন অফিসে দুদকের অভিযান

  জাগোকন্ঠ ২৫ জুলাই ২০২৩ , ১১:৩৫ পূর্বাহ্ণ

ভেদরগঞ্জ প্রতিনিধি | শরীয়তপুর |

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা হিসাবরক্ষন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সেবাগ্রহীতা এক শিক্ষিকার কাছ থেকে ২ হাজার টাকা ঘুস নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় উপজেলা হিসাবরক্ষন অফিস অডিটর,আশরাফ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় দুদক সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, আমাদের কাছে ১০৬ নাম্বারে কল দিয়ে অভিযোগ করেছে ফরিদপুরকে এক ব্যাংক কর্মকর্তা।তার স্ত্রী ভেদরগঞ্জে কর্মরত একটি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার এলপিসি” র কাগজপত্র পেতে হয়রানি হতে হয় ১ মাস।পরে বিকাশে দুইদফায় ১ হাজার ও নগদ ১ হাজার টাকা ঘুস নিয়েছে উপজেলা হিসাবরক্ষন অফিস অডিটর,আশরাফ হোসেন। এই অভিযোগের পরিপেক্ষিতে আজকে আমরা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা হিসাব রক্ষন অফিসে অভিযান চালিয়েছি। এসে আশরাফ হোসেনের মোবাইলে বিকাশ একাউন্টের এ্যাপে ১ হাজার টাকার অসংখ লেনদেনের স্টেটমেন্ট পাওয়া গেছে। তিনি শিক্ষক ও শিক্ষিকাদের কাছ থেকেই বেশি ঘুস নিতেন।এবং আভিযুক্ত আশরাফ হোসেন নিজের ঘুস আদায়ের অপরাধ শ্বিকার করেছেন। এবং তাকে এধররেন অপরাধ আর করবেন না সর্তে প্রথমিকভাবে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বিভাগীয়ভাবে বদলির সুপারিশের জন্য উপজেলা হিসাব রক্ষন অফিসার আরিফুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে। আগামীতে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় কার্যালয়ে এরকম দুর্নীতি বিষয়ক আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দুদকে অভিযোগকারী বেসিক ব্যাংক ফরিদপুর শাখার কর্ককর্তা শাহনেওয়াজ বলেন, ভাই আমার স্ত্রী ভেদরগঞ্জের সখিপুরে একটি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। আমার স্ত্রীর এলপিসি, দীর্ঘদিন হিসাব রক্ষন অফিসের আশরাফ হোসেন আটকিয়ে রেখেছিল। পরে আমার স্ত্রীর সহকর্মীর থেকে জানতে পারে টাকা ছাড়া নাকি কাজ হবেনা। পরে ঐ কর্মকর্তাকে দুদফায় ১ হাজার টাকা দিলেও তিনি এলপিসি দেন নি। পরে নগদ আরো এক হজার টাকা মোট ২ হাজার টাকা ঘুস দিলে তিনি এসপিসি দেন। আসলে ঘুস নেয়াটা একদমি উচিৎ হয়নি। তাই আমি দুদকের ১০৬ নাম্বারে কর করে অভিযোগ দেই।

এবিষয় উপজেলা হিসাবরক্ষন হিসাবরক্ষন কর্মকর্তা আরিফুল ইসলাম কথা বলতে রাজি হননি।

শাহাদাত হোসেন হিরু
শরীয়তপুর:

আরও খবর: