ক্যাম্পাস

রামেকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষকের অনশন

  জাগো কণ্ঠ ডেস্ক ৩১ অক্টোবর ২০২২ , ৬:১২ পূর্বাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবি শিক্ষার্থীদের ওপর হামলাসহ সারা দেশে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম, অবহেলা ও রোগীর স্বজনদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান।

সোমবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের ফুটপাতে বসে অনশন ও অবস্থান শুরু করেন তিনি।

তিনি সরকারের কাছে আবেদন করে বলেন, এটার একটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক। না হয় আমাদের দেশের স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে।

আরও খবর: