দেশজুড়ে

ভেদরগঞ্জে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

  জাগোকন্ঠ ১০ আগস্ট ২০২২ , ৯:৩৭ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলাধীন মির্জাপুরে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় রাসেল সরদার (২৯) নামে পথচারী গুরুতর আহত হয়েছে।

বুধবার ১০ আগস্ট ভোর ০৫ টার সময় মহিষার ইউনিয়নের মির্জাপুর এলাকায় এসে এ দুর্ঘটনাটি ঘটে। আহত পথচারীকে ভেদরগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে।

রাসেল সরদার পাপড়াইল গ্রামের বাসিন্দা আব্দুল খালেক সরদারের ছেলে। এ বিষয়ে চালকের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত ব্যক্তির স্বজনরা।

স্থানীয় সুত্রে যানা যায়, চাল বোঝাই ট্রাকটি জামালপুর থেকে সখিপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে এই এলাকায় আসলে ফাঁকা সড়কেই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। পরে আহত পথচারীকে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ট্রাক চালক মামুন এঁর কাছে জানতে চাইলে তিনি জাগো কন্ঠকে বলেন, আমার ট্রাক সাড়ে ০৭ টনি, আমি ১৫ টন চাল নিয়ে জামালপুর থেকে সখিপুর যাচ্ছিলাম। এইখানে এসে হঠাৎ করে ঘুমে অচেতন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাই।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খাঁন বাহার বলেন, একটি চাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এসময় একজন পথচারীকে গুরুতর আহত করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রাকটি উদ্ধার কাজ অব্যাহতআছে। আহত ব্যক্তির স্বজনরা থানায় লিখিত অভিযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

আরও খবর: