জাগো কণ্ঠ ডেস্ক ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ভুমি দস্যুদের কবল থেকে বসতভিটা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগর কমিটির নেতা খন্দকার আঃ হাই ফারুকী।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তিনি।
লিখিত বক্তৃতায় খন্দকার আঃ হাই ফারুকী বলেন,
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি বারবার কারানির্যাতিত ও ষড়যন্ত্রের শিকার হয়েছি। এই সুযোগে
মিরপুরের ভাষানটেক দেওয়ান পাড়া এলাকায় ভুমিদস্যূ চক্রের প্রধান হোতা কথিত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা
মান্নান মীরের নেতৃত্বে হান্নান আলী জোয়ার্দার গংরা আমার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আমি বিগত ৫০ বছর যাবত ওই জমি ভোগদখল করে আসছি। ইতিমধ্যে তারা অনেক নিরীহ মানুষের জমি দখল করে নিয়েছে। ওই চক্রটি আদালতের আদেশ অমান্য করে আমার জমিও জবরদখলের চেষ্টা করছে। ভূমিদস্যদের হাত থেকে জমিয়ে রক্ষায় দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন তিনি ।
জা/আই















