জাগো কন্ঠ ৩১ অক্টোবর ২০২৫ , ১১:৪৭ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মডেল প্রেসক্লাব ঢাকা মহানগর কমিটির মো. ফিরোজ হোসেনকে সভাপতি ও ফুল নাহারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সংগঠনের নিজ
কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের ফলে ক্লাবের কার্যক্রমে নতুন গতি ও উদ্যম সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক ও সদস্যরা। এই কমিটি আগামী দুই বছর ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে এবং সাংবাদিক সম্প্রদায়ের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।















