বিনোদন

প্রেমের জল্পনার মাঝেই পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে সালমান

  জাগো কণ্ঠ ডেস্ক ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:১৬ পূর্বাহ্ণ

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের প্রেমে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার সেই জল্পনা আরও এক ধাপ এগিয়ে নিলেন স্বয়ং বলিউড ভাইজান। সম্প্রতি পূজার ভাইয়ের বিয়েতে উপস্থিত হয়ে প্রেমের গুঞ্জনকে নতুন এক রূপ দিলেন সালমান খান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, পূজার ভাই ঋষভ হেগড়ে ও শিবানি শেট্টির বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতির সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন সালমান খান। সেই ছবিতে ছিলেন পূজার মা-বাবাও।

এদিন সালমান পড়েছিলেন কালো পোশাক। উপর থেকে নীচ পর্যন্ত অল-ব্ল্যাকে সেই চেনা রূপে দেখা দেন বলিউডের ভাইজান।

এদিকে এই ছবি দেখে অনেকেই বলছেন, ‘পূজা-সালমানের প্রেমের জল্পনায় এই বুঝি সিলমোহর পড়ল!’

আরও খবর: