জাগোকন্ঠ ১৬ জুলাই ২০২৪ , ১০:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের গুলিতে সারাদেশে এ পর্যন্ত ৬ জন নিহত হওয়ার ঘটনার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট ড.কর্নেল অলি আহমদ বীরবিক্রম। ১৬ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সারা বাংলাদেশ আজ রক্তাক্ত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত সারাদেশে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সারাদেশেই আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ রাবার বুলেট ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। এইসব নির্মম হত্যাকাণ্ডসহ সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলিতে নিহত এবং অসংখ্য শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো বলেন, ১৫ বছরে অবৈধ আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা কোটায় ছাত্র লীগকে চাকুরিতে নিয়োগ দিয়েছে।অতএব শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। অনতিবিলম্বে দাবী মেনে নেওয়ার আহবান জানান।
এদিকে আগামীকাল ১৭ জুলাই দুপুর ১২.০০ ঘটিকায় মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাযার ঘোষণা দেন।

















