দেশজুড়ে

পল্লবীবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন পল্লবী থানার (ওসি) মোঃ নজরুল ইসলাম

  জাগো কণ্ঠ ডেস্ক ৩১ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং পল্লবী বাসীদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম।

এ বিশেষ দিনটি উপলক্ষে নজরুল ইসলাম বলেন, ২০২৫ ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আমার প্রিয় থানা বাসীসহ দেশবাসীদের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা।

তিনি আরও বলেন, নতুন বছরে সোনার বাংলা বিনির্মাণ, বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অপশক্তি, মাদক, সন্ত্রাস ও জংঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে এবং তার পাশাপাশি বাংলার জনগণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। এটাই হোক নতুন বছরের প্রত্যাশা। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

আরও খবর: