জাগোকন্ঠ ২১ জুন ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ
মিরপুর প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে যারা কেরবানী দিতে পারে নাই এমন শতাধিক গণমাধ্যম কর্মীকে কোরবানীর গোস্ত উপহার দিলেন সরকার অনুমোদিত রেজিঃ এস- ১৮০৬(৯৫)/৯৭, মিরপুর প্রেসক্লাব।সোমবার (১৭জুন) বিকেলে রাজাধানীর মিরপুর ১নম্বর চিড়িয়াখানা রোড মিরপুর প্রেসক্লাব এর প্রধান কার্যালয়ে।
প্রতিষ্ঠাতা সভাপতি কবি, লেখক, সাহিত্যিক, গবেষক ও সংগঠক গোলাম কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এ টিভির হেড অফ নিউজ মাহমুদুল আল ফয়সাল।
মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার কাজী ওবায়দুর রহমানে’র উদ্যোগে সকল কমিটির সদস্যদের সহযোগিতায় এ অনুষ্ঠানটির কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মফঃস্বল বার্তা পত্রিকার প্রধান সম্পাদক এবং সুবর্ণ টিভির চেয়ারম্যান এস,এম জাকারিয়া সোহাগ, সহ-সভাপতি ও দৈনিক নতুন সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার-মারুফ হায়দার, সহ-সভাপতি ও মফঃস্বল বার্তা পত্রিকার সম্পাদক এবং দেশ নিউজ টিভির চেয়ারম্যান মীর আকতারুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক ও দি ডেইলি নিউজ স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার জামাল উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ হামজালা বেপারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম নাসা, দপ্তর বিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার মোঃ মুসা মিয়া, কার্যনির্বাহী সদস্য মো :যুবরাজ খান সবুজ, কার্যনির্বাহী সদস্য পপি খাতুন এবং মিরপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।
আরোও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,দপ্তর বিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার মোঃ মুসা মিয়া।
















