জাগো কণ্ঠ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৫ , ১১:৪২ পূর্বাহ্ণ
শাহরিয়ার কবির,ঠাকুরগাঁও :
‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না . . .’ সংগীত পরিবেশনের মাধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ বদরুল হুদা ।
নববর্ষ ১৪৩২ কে বরণ করতে সকাল ১০ টায় পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ব্যানার , ফেস্টুন , প্ল্যাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। এ সময় তাঁরা নিজেদের বর্ণিল সাজে সজ্জিত করেন । আনন্দ শোভাযাত্রাটি পীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে ।
বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে ক্যাম্পাসে ফিরে তাঁরা দেশীয় ফল, চিড়া , দই , মিষ্টি খাওয়ার আয়োজন করে। এরপর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বদরুল হুদা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোকাররম হোসেন, আহবায়ক এ এস এম রেজানুল্লাহ সরকার, প্রভাষক তারিফ, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আকরামুল হক।
দুপুর ২ টায় মনোজ্ঞ সংগীত আনুষ্ঠানে ” তারায় তারায় রটিয়ে দেবো …. ” মনোমুগ্ধকর একটি সংগীত পরিবেশন করেন প্রভাষক তারিফ। অনুষ্ঠানে অনন্যদের মধ্যে সংগীত পরিবেশন করেন তন্ময়, শুভ ,দীপক , চয়ন, আদ্রিতা , তন্দ্রা, কবিতা, সেঁজুতি, মৌমিতা , মোহনা প্রমুখ । সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মৌমিতা মোহনা ধনেশ ও কেয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আরশেদুল বারী।
কলেজ ক্যাম্পাসে স্থানীয় এক ক্লাবের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বিকালে কলেজ ক্যাম্পাসে স্থানীয় ও কলেজ ছাত্রদের মধ্যে এক সৌজন্য প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ/হা/আই












