জাগোকন্ঠ ১৬ মে ২০২৪ , ৪:৪৩ অপরাহ্ণ
নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক, জুয়া, বাল্যবিবাহ,ইভটিজিং ও প্রযুক্তির অপব্যবহার সংক্রান্তে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ মে) বিকালে দেওয়াদেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার জনাব মো. কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, ওসি ডিবি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক কমিশনার মামুনুর রশীদ প্রমুখ।
পুলিশ সুপার জনাব মো. কামরুজ্জামান বিপিএম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ,ইভটিজিং ও প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। সঞ্চালনা করেন ওসি তদন্ত হাবিব সাত্তি।







