জাগোকন্ঠ ২ এপ্রিল ২০২৩ , ৮:৩২ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাহালুল খানকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত (২৭ মার্চ) সোমবার দুপুরে ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বাহালুল খানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন এবং বাহালুল খান ডিআইজি মহোদয়ের নিকট থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরষ্কার গ্রহণ করেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গণ সহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জাধীন জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেই মাসিক সভায় চলতি বছরের ফেব্রুয়ারী মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাহালুল খানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়।
এ বিষয়ে বাহালুল খান বলেন, ভেদরগঞ্জ থানায় আসার পর মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজী, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভেদরগঞ্জ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।
সাধারণ মানুষের জন্য ভেদরগঞ্জ থানা সব সময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সেবা দিয়ে যেতে।
















