দেশজুড়ে

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন শরিফুল ইসলাম

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ মে ২০২৬ , ৭:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান)। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
​কেন্দ্রীয় সংসদের নির্দেশনার পর ঢাকা মহানগর পশ্চিম শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান) তার প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সর্বদা প্রস্তুত।”
​তিনি আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।
​শরিফুল ইসলামের এই দায়িত্বপ্রাপ্তিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন ইউনিট ও শাখার নেতাকর্মীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করেছেন, শরিফুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

 

 

আজ/আই

আরও খবর: