জাগো কণ্ঠ ডেস্ক ৩ মে ২০২৬ , ২:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন মোল্লা। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনার পর ঢাকা মহানগর পশ্চিম শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মামুন মোল্লা বলেন,”শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে, এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর যে কোন নির্দেশনা জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলে ও বাস্তবায়ন করব। এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে গণতান্ত্রিক আন্দোলনের রোল মডেল হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।
মাসুম মোল্লা এই দায়িত্বপ্রাপ্তিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মামুন মোল্লর নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আগের চেয়ে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।















