দেশজুড়ে

ডিএমখালিতে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে স্বরণসভা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  জাগো কণ্ঠ ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৫ , ২:২২ অপরাহ্ণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

 

শরীয়তপুরের সখিপুরের ডি এম খালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএমখালী ইউনিয়ন বিএনপি’র সম্মানিত আহ্বায়ক মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসেন মাঝীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৭ জানুয়ারি) বিকাল ৪ টার সময় চরভয়রা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন, সখিপুর থানা যুদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, থানা যুবদলের সাধারণ সম্পাদক রাজিব সরদার, ডিএমখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শামসুদ্দিন (সুজা) হাওলাদারসহ স্থানীয় বিএনপ র অংগসংগঠনের নেতৃবিন্দ ও মুসল্লীরা।

মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসেন মাঝী গত ১২ জানুয়ারি সন্ধ্যা পোনে সাতটার সময় নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। মৃত্যুর আগে সে দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন।

 

ভে/শ/প্র/আই

আরও খবর: