ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের সাথে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  জাগো কন্ঠ ৩ সেপ্টেম্বর ২০২৫ , ২:১৯ অপরাহ্ণ

 

মাহমুদুল হাসান,জবি প্রতিনিধি

বুধবার(৩ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর সাথে রাজধানীর আগারগাঁও তে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষক জনাব সামির আহমেদের নেতৃত্বে ৩০ জন শিক্ষার্থীর এক প্রতিনিধি দল আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা ফিল্ম হসপিটাল, ডিজিটাল ল্যাব, ফিল্ম চেকিংরুম, ফিল্ম মিউজিয়াম, প্রজেকশন হল, ও লাইব্রেরি ঘুরে দেখেন। এরপর তারা অবহিতকরণ সভায় মিলিত হোন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মো. আবদুল জলিল।

এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ আলী সরকার, পরিচালক মিজ ফারহানা রহমান, পরিচালক জনাব মুহাম্মদ আরিফ সাদেক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক জনাব সামির আহমেদ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মো. আবদুল জলিল শিক্ষার্থীদের জুলাই অভূত্থানের উপর চলচ্চিত্র,ডকুমেন্টারি তৈরী করতে উৎসাহিত করার পাশাপাশি সরকারি ব্যবস্থাপণায় প্রায় দুইশতাধিক ডকুমেন্টারি তৈরী করা হবে বলে জানান।

সভা শেষে জুলাই অভ্যুত্থানের ওপর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নির্মিত ‘দ্য মুনসুন রেভ্যুলেশন’ ডকুমেন্টরি প্রদর্শিত হয়।

আরও খবর: