ক্যাম্পাস

চীনে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন নোবিপ্রবির দুই শিক্ষক

  জাগো কণ্ঠ ডেস্ক ১১ জুন ২০২৫ , ২:৩৮ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুইজন শিক্ষক যোগ দিচ্ছেন চীনে অনুষ্ঠিতব্য ইয়ুথ লিডারস ডেলিগেশনে। বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, সাংবাদিক, অন্যান্য সহ সর্বমোট ২৫ জন এ আয়োজনে অংশগ্রহণ করবেন৷ 

সাংহাই ইনিস্টিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিস এবং সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) এর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ইয়ুথ লিডারস ডেলিগেশনে যোগ দিচ্ছেন নোবিপ্রবির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম, ফলিত গনিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম।

মূলত, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব আরো সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে সিসিএস এ আয়োজন করেছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক আদান-প্রদান।

উক্ত সফরের যাবতীয় সকল খরচ, রিটার্ন এয়ার টিকিট, ভ্রমণ বীমা, আবাসন এবং স্থানীয় যাতায়াত খরচ বহন করবে সিসিএস।

 

 

নোবি/আই

আরও খবর: