দেশজুড়ে

এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীর গাড়িবহরে হামলা

  জাগোকন্ঠ ২৭ অক্টোবর ২০২১ , ১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) ২০২১ আনুমানিক দুপুর ২ ঘটিকায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকা থেকে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য লাবু খাঁনের নেতৃত্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যাওয়ার পথে নেতা কর্মী ও মোটরসাইকেল বহরে ক্ষমতাসীন দলের নামধারী ছাত্রলীগ, যুবলীগের অতর্কিত হামলার শিকার হন।

গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য লাবু খাঁন বলেন,  ক্ষমতাসীন দলের নামধারী ছাত্রলীগ ও যুবলীগের গুন্ডা বাহিনীরা আমাদের উপর অতর্কিত হামলা করেন। উক্ত হামলায় আমি ও আমার নেতা মাকসুদ ভাই গুরুতর আহত হই।তিনি আরও বলেন, ওই হামলায় আমাদের বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর এবং এলডিপির নেতাকর্মীদের মারধর করা হয়।

হামলায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদুর রহমান ও সদস্য লাবু খাঁন-সহ আরও অনেক নেতাকর্মীরা আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

আরও খবর: