জাগোকন্ঠ ৫ এপ্রিল ২০২৪ , ৮:৫৬ পূর্বাহ্ণ
মুর্তুজা পাপ্পু :
এপিবিএন কর্তৃক মাদক বিরোধী অভিযানে গাজীপুরে ইয়াবা-সহ মাদক ব্যবসায়ী সুমনকে আটক করা হয়েছ।
গত (৪ এপ্রিল) বৃহস্পতিবার রাত ১০۔৩৫ ঘটিকায় সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফজলুল হক (অপারেশনস্) ১২ এপিবিএন, উত্তরা, ঢাকা এর নেতৃত্বে একটি অপারেশনাল টিম গাজীপুর মহানগরস্থ টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ৬০(ষাট) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন মিয়া (৩১), পিতা- মোঃ আনিস মিয়া, সাং- পূর্ব আরিচপুর বৌ-বাজার, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর-কে গ্রেফতার করা হয়।
পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনী ১০(ক) ধারায় টঙ্গী পূর্ব থানার মামলা নং- ০৮, শুক্রবার (৫ এপ্রিল) রুজু পূর্বক হস্তান্তর করা হয়।















