দেশজুড়ে

আমতলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ অক্টোবর ২০২২ , ১০:৪৯ পূর্বাহ্ণ

rbt

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলা পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার এ আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক কায়সার, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুদকার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদার ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।

আরও খবর: