জাগো কন্ঠ ১৮ ডিসেম্বর ২০২৫ , ১:৩৫ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার, নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার ১৭ ডিসেম্বর দিবাগত রাত সারে ১২ টার দিকে পরিচালিত অভিযানে উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল (৪০) কে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃত রাকি ইউনিয়নের বড় কাঁচনা গ্রামের মৃত নাসির মৃধার ছেলে।
গোসাইরহাট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পরে তাকে গোসাইরহাট থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














