Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাসসেরার পুরস্কার জিতে কাভান সুলিভানের ইতিহাস

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দুই বছর আগে যাত্রা শুরু হয়েছিল কাভান সুলিভানের। বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর ২ দিন বয়সী এই মিডফিল্ডারের সম্প্রতি মার্কিন জাতীয় দলেও অভিষেক হয়েছে। তবে এমএলএসে দারুণ ফর্ম দেখিয়ে কাভান টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মাসসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন।

এর আগে ২০২০ সালের আগস্টে ওরল্যান্ডো সিটির স্ট্রাইকার ড্যারিল ডাইক ২০ বছর ৯৮ দিন বয়সে মাসসেরা ফুটবলার হয়েছিলেন এমএলএসে। তারচেয়ে তিন বছরের কম বয়সেই ওই কীর্তি গড়লেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ তারকা কাভান সুলিভান।

অবশ্য সেপ্টেম্বরে তিনি যেভাবে খেলছিলেন, মাসসেরা হওয়া যেন কেবল সময়ের ব্যাপার ছিল। তার বড় দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেও, চার ভাইয়ের সবার ছোট কাভানের নিজ দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে সম্প্রতি। এর আগে ফিলাডেলফিয়ার হয়ে গত মাসে ৪ গোল ও ৫টি অ্যাসিস্ট করেন কাভান। মোট ৯ গোলে অবদান সেপ্টেম্বরে মাসে লিগের সর্বোচ্চ।

‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের সর্বকনিষ্ঠ এই ভাই নিজের সবশেষ টানা ৮ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন। এমন কীর্তি মেজর লিগ সকারের ইতিহাসে আর কোনো টিনএজ ফুটবলার দেখাতে পারেননি। এখন পর্যন্ত চলতি মৌসুমে কাভান সুলিভান ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করেন। তার ১৯ গোলে অবদান এক মৌসুমে কোনো টিনএজ ফুটবলারের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

১৮ বছর বয়সেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা কাভান সুলিভান ১৪ বছর ২৯৩ দিন বয়সে মেজর লিগ সকারে অভিষেক ম্যাচ খেলেন। এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে পাথওয়ের মাধ্যমে এমএলএস নেক্সট লীগ থেকে এমএলএস নেক্সট প্রো, তারপর প্রথম দলে উন্নীত হন এবং এরপর এমএলএস মাসসেরা সম্মাননা অর্জন করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

1

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

2

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

3

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

4

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

5

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

6

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

7

দেশে ফিরলেন স্পিকার

8

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

9

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

10

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

11

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

12

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

13

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

14

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

15

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনত

16

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

17

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

18

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

19

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইর

20