Jahirul Hasan
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান


প্রাক্-মৌসুমে মূল দলের হয়ে অভিষেক। এরপর আরও দুটি ম্যাচে মাঠে নামা। শুরুটা দেখে মনে হচ্ছিল, নতুন মৌসুমে হয়তো ফুলহামের মূল দলের পরিকল্পনাতেই আছেন ফারহান আলি ওয়াহিদ। কিন্তু আপাতত ইংলিশ ক্লাবটির মূল দলে জায়গা হচ্ছে না বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের।

ফুলহামের মূল দলে অভিষেকের মাত্র দুই সপ্তাহের মধ্যে ধারে পাঠানো হয়েছে ১৯ বছর বয়সী ফারহানকে। এক মৌসুমের জন্য ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন এই উইঙ্গার।

গত ২৫ জুলাই নরউইচ সিটির বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের হয়ে প্রথমবার মাঠে নামেন ফারহান। এরপর আল আহলি ও ফারেসির বিপক্ষেও খেলেছেন তিনি। পরপর তিন ম্যাচে সুযোগ পাওয়ায় নতুন মৌসুমে ফুলহামের মূল দলে তার থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

শেষ পর্যন্ত অবশ্য তাকে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়ার পথই বেছে নিয়েছে ফুলহাম। ধারে বোরহ্যাম উডে গিয়ে ন্যাশনাল লিগে খেলবেন ফারহান। ইংল্যান্ডের ফুটবল কাঠামোয় এটি পঞ্চম স্তরের প্রতিযোগিতা।

গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে উঠেছিল বোরহ্যাম উড। নতুন মৌসুমে শনিবার ঘরের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা। সেখানে নিয়মিত খেলার সুযোগ পেলে ফারহানের জন্য সেটি সিনিয়র ফুটবলে নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

1

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

2

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

3

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

4

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

5

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

6

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

7

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

8

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

9

রোনালদোকে নিয়ে গুজব

10

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

11

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

12

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

13

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

14

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

15

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

16

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

17

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

18

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

19

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

20