Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার বেঁদেপল্লীর যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিন।

শনিবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় কীর্তিনাশা নদীর তীরবর্তী বেঁদেপল্লীতে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ, যুবক ও বৃদ্ধরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেঁদেপল্লীর যুবকদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, "সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে হলে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি এবং অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

বেঁদেপল্লীর যুবকরা বলেন, "আমরা আগে খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী না থাকায় নিয়মিত খেলতে পারতাম না। শেখ ইয়াসিন আমাদের জন্য ক্রীড়া সামগ্রী দিয়ে যে সহযোগিতা করেছেন, এতে আমরা খুবই আনন্দিত। তাঁর এই উদ্যোগ আমাদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।"

নগদ অর্থ সহায়তা পাওয়া অসহায় ব্যক্তিরা বলেন, "আমরা অনেক কষ্টে জীবনযাপন করি। এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। আল্লাহ শেখ ইয়াসিনকে উত্তম প্রতিদান দিন।"

স্থানীয়রা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শেখ মোহাম্মদ ইয়াসিন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্

1

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

2

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

3

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

4

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি

5

ভারতের পরমাণু ভাণ্ডারে কত অস্ত্র, সামনে এল নতুন হিসাব

6

সাবেক সভাপতি-ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়

7

বিদেশি নির্ভরতা কাটিয়ে সাউথ পার্সে ইরানের রেকর্ড গ্যাস উৎপাদ

8

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

9

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

10

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কম

11

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

12

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

13

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

14

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

15

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

16

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

17

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

18

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

19

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

20