Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাওন

শরীয়তপুর প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) বিকালে শহরের চৌরঙ্গী মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক এম. হারুন অর রশিদের সভাপতিত্বে ও শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক দিনকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক ও ভোরের ডাকের শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদ'কে সভাপতি এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দিনকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন'কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সাথে আমাদের সময়ের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কোষাধ্যক্ষ, চ্যানেল এসের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক ও নওরোজের শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওছার হোসেন দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

এছাড়াও সৈকত চন্দ্র দত্ত (গণমুক্তি), ফিরোজ খান (ইন্ড্রাস্টি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (আর্থ), মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ), মনির হোসেন (খবরের আলো)-কে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, “শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন হবে পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”

আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

1

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাও

2

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

3

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

4

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

5

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

6

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

7

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

8

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

9

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

10

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

11

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

12

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

13

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

14

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

15

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

16

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

17

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

18