দেশজুড়ে

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

  জাগোকন্ঠ ১৬ ডিসেম্বর ২০২২ , ৬:৩১ পূর্বাহ্ণ

মো.সোহাগঃ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের সবচেয়ে আনন্দের, বড় প্রাপ্তির দিন। সাভার উপজেলা কাউন্দিয়া ইউনিয়ন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়।
সকাল ৯ টায় কর্মসূচির অংশ হিসেবে কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির চৌধুরী মুকুল -এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ছাত্র-ছাত্রী, কর্মচারী
নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সকাল ১১ টায় এ.কে.এম আব্দুল মতিন প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) সভাপতিত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা।
আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টার. সহ-সভাপতি আওমীলীগ কাউন্দিয়া ইউনিয়ন।
কবির চৌধুরী মুকুল বলেন, আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৫০ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের বীর সন্তানদের।

আরও খবর: