জাগো কণ্ঠ ডেস্ক ১৬ নভেম্বর ২০২২ , ৯:০২ পূর্বাহ্ণ
আগামী বছর তুরস্কের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ সফর করবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বুধবার (১৬ নভেম্বর) সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।















