জাগো কণ্ঠ ডেস্ক ৩১ আগস্ট ২০২২ , ৯:৪৪ পূর্বাহ্ণ
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার আলোচনার মধ্যেই দেশটি থেকে বিপুল পরিমাণ গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশটি থেকে পাঁচ লাখ টন গমের পাশাপাশি, ভারত থেকে ১ লাখ টন চাল এবং ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল কেনা হবে।
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে মোট ৭ লাখ ৩০ হাজার টন গম ও চাল কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
বিস্তারিত আসছে…
















