জাগো কন্ঠ ২৯ জানুয়ারি ২০২৬ , ১১:৩৪ পূর্বাহ্ণ
মাহমুদুল হাসান জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে চালু হলো সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং উৎসব সিজন-১।আজ বৃহস্পতিবার(২৯ জানুয়ারী ) দুপুর দুইটায় বিখ্যাত ‘ মাই ন্যাইভার:টটোরো’ ফিল্মের মাধ্যমে এই ধারাবাহিক সপ্তাহিক উৎসবের সূচনা হয়।
বিভাগের ২০ তম আবর্তনের শিক্ষার্থী আলাভী জানান, ‘দীর্ঘ প্রায় ছয় বছর পর আমরা আবার আমাদের বিভাগে পুনরায় ফিল্ম স্ক্রিনিংয়ের আয়োজন করেছি।আশা করি এর ধারাবাহিকতা সবার সম্মিলিত প্রচেষ্টায় অব্যাহত থাকবে।আমাদের এই স্ক্রিনিংয়ে ফিল্ম রিলেটেড বিভিন্ন পাঠচক্র আয়োজন করা হবে।সবাইকে সে প্রোগ্রামগুলোতে অংশগ্রহনের অনুরোধ।’
এর পূর্বে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার করে আয়োজনটিতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠান শেষে দর্শকদের কাছ থেকে মন্তব্য এবং পরামর্শের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।
















