খেলাধুলা

নিশাম-উইলিয়ামসনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ রাজশাহীর

  জাগো কন্ঠ ২১ জানুয়ারি ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক

পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তোলেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। এক উইকেট হারিয়ে ৬১ রান যোগ করে তারা। তবে পাওয়ার প্লের পর ম্যাচে ফেরে রাজশাহী। দ্রুত উইকেট তোলেন দুই স্পিনার মিরাজ ও নাসুম। তাতে ৮০ রানে ৫ উইকেট হারায়। তবে এরপর উইলিয়ামসন ও নিশামের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাজশাহী।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন।