দেশজুড়ে

হাসপাতালের ওয়ার্ডে বিক্রি হচ্ছে খোলা খাবার

  জাগো কণ্ঠ ডেস্ক ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২৫ পূর্বাহ্ণ

হাসপাতালের মেডিসিন বিভাগের বারান্দার দুই ধারে সারি সারি শুয়ে আছে রোগী। এরই মাঝে ভাঙা নারকেল বিক্রি করছেন এক ফেরিওয়ালা। নারকেলের খোলা ট্রে হাতে ‘এই নারকেল, নারকেল’ বলে চলছে তার ব্যবসায়ী প্রচারণা।

এভাবেই হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্রি হচ্ছে প্রতি পিস ১০ টাকা করে খোলা নারকেলের অংশ। যা রোগী ও হাসপাতালে থাকা স্বজনেরাও কিনছেন বেশ সাচ্ছন্দ্যে। আর পাশে হাসপাতাল বেডে শুয়ে আছে বিভিন্ন সংক্রমণ রোগে আক্রান্ত রোগী।

dhakapost

হাসপাতালের বাতাসে ছড়িয়ে থাকা রোগ-জীবাণুতে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে প্রতিনিয়ত। তবে এসব কিছুর তোয়াক্কা না করে হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খোলা খাবার। এই খোলা খাবার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতেখায়রুল ইসলাম সজীব  বলেন, খোলা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আর হাসপাতালের ভেতরে খাওয়া আরও বেশি ঝুঁকিপূর্ণ। এতে করে পেটে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর হাসপাতালে এমনি নানা রোগী নানা অসুবিধা নিয়ে আসেন। খোলা খাবার খেলে রোগী ও তার সঙ্গে থাকা স্বজনরাও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।

আরও খবর: