দেশজুড়ে

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী নুসরাত ও শাওনের বিরুদ্ধে ভিসা প্রতারণার অভিযোগ

  জাগোকন্ঠ ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩৬ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে দেওয়ার নাম করে প্রতারণার একটি নতুন চক্রের সন্ধান মিলেছে, যেখানে বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী নুসরাত আফরোজ এবং শাওনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মো: রাকিবের কাছ থেকে ভিসা বাবদ অর্থ নিয়ে প্রতারণা করার অভিযোগে তিনি সম্প্রতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​বর্তমানে ভিসা ব্যবসা ঘিরে প্রতারণার ঘটনা অহরহই ঘটলেও, নুসরাত ও শাওনের কৌশল কিছুটা ভিন্ন। অভিযোগ অনুযায়ী, তারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। এরপর কালক্ষেপণ করে একপর্যায়ে ভুক্তভোগীর মোবাইল নম্বর ব্লক করে দেয়।

​ভুক্তভোগী মো: রাকিবের অভিযোগ সূত্রে জানা যায়, তার ইন্ডিয়ান মেডিকেল ভিসার প্রয়োজন ছিল। এ সময় যমুনা ফিউচার পার্কের সামনে রাকিবকে অসুস্থ অবস্থায় দেখে প্রতারক চক্রের সদস্য শাওন ও নুসরাত তার কাছে আসে।

অসুস্থতার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে এবং ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে তারা রাকিবের কাছ থেকে প্রায় ১৩,০০০ টাকা হাতিয়ে নেয়। ভিসা করে দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দিলেও এক মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও ভিসার কোনো খবর মেলেনি। ভুক্তভোগী রাকিব তাদের সঙ্গে যোগাযোগ করলে, তারা আরও টাকা দাবি করে। রাকিব তার অপারগতার কথা জানালে তারা তাকে মোবাইল ফোনে ব্লক করে দেয়।

​গণমাধ্যম কর্মীদের কাছে শাওন ও নুসরাতের এই ঘটনার সাথে জড়িত থাকার একাধিক প্রমাণ এসেছে বলে জানা গেছে।

​অভিযোগের দ্বিতীয় অভিযুক্ত, শাওন বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তারা এভাবেই বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে। ভুক্তভোগী রাকিবের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও খবর: