ক্যাম্পাস

কাল থেকে কুবিতে পরীক্ষা মূলকভাবে চলবে ২টি ডাবল ডেকার বাস

  জাগো কন্ঠ ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪৬ অপরাহ্ণ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল থেকে পরীক্ষা মূলকভাবে ২টি ডাবল ডেকার বাস চলাচল শুরু করবে। সকাল শিফটে সকাল ৮টা ১৫ মিনিটে কান্দিরপাড় থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে এবং বিকেল শিফটে ক্যাম্পাস থেকে কান্দিরপাড়গামী যাত্রা করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আগামীকাল থেকে পরীক্ষা মূলকভাবে দুটি ডাবল ডেকার বাস চলবে। আপাতত সকাল ও বিকেল দুটি শিফটে চালু রাখা হবে। সফলভাবে পরিচালিত হলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে সিডিউল বাড়ানো হবে। এতে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।”

আরও খবর: