অপরাধ

বদলি” বানিজ্যের অভিযোগে উপজেলা শিক্ষা অফিসে দুদকের অভিযান 

  জাগো কণ্ঠ ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৫ , ৪:১৯ অপরাহ্ণ

ভেদরগঞ্জ প্রতিনিধিঃ

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদক কর্মকর্তা জানান, ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পের সুনির্দিষ্ট অভিযোগ পায় দুদক। পরে সোমবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা প্রায় দুদক। এরমধ্যে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কার, মেনটেনেন্স, বদলি বাণিজ্য, ওয়াস ব্লক নির্মাণ না করেই ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও শ্লিপের লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শিক্ষা অফিসারের বিরুদ্ধে। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

 

শ/বে/আই

আরও খবর: