দেশজুড়ে

গোসাইরহাটে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

  জাগো কণ্ঠ ডেস্ক ১২ জানুয়ারি ২০২৫ , ১২:৪৫ অপরাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি।

শরীয়তপুর গোসাইরহাটে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার করচাইপট্রি ইউনিয়নের চরমাইাজার মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে রোববার সকাল সাড়ে ১১টায় চরমাইজারা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তারা মাদক ও বাল্যবিবাহ এর বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে।

চরমাইজারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম এ সময় তিনি বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় স্কুলের সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর: