জাগোকন্ঠ ২৮ জুন ২০২৪ , ৪:৩৩ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা এলাকার একাধিক দোকান থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্তৃক অভিযান পরিচালনা করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করেছে।
শুক্রবার (২৮জুন) দুপুরে পট্রি লঞ্চঘাট এলাকার নদীর পাড়ে জব্দকৃত চায়না জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে চায়না জাল বিক্রি করে আসছিল কয়েকটি দোকানে। বিগত কয়েক বছর আগে থেকে এরকম চায়না কারেন্ট জাল সহ চায়না দোয়ারী জাল বিক্রি করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। জব্দকৃত কারেন্ট জাল ৩লাখ মিটার ও চায়না দোয়ারি জাল সংখ্যা ২২০টি। যার বাজার মূল্য মোট আনুমানিক ১০লাখ টাকা।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দাশের জঙ্গল বাজারে চায়না জাল ক্রয় বিক্রয় করা হচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। সেখানে গিয়ে কোনো মালিক পক্ষ পাইনি, ৩টি দোকান ও গোডাউন থেকে জাল জব্দ করি। এ অভিযানে গোসাইরহাট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।












