দেশজুড়ে

একই রশিতে ঝুলছিল মা-ছেলের নিথর দেহ

  জাগো কণ্ঠ ডেস্ক ৮ জুন ২০২৩ , ৮:১৮ পূর্বাহ্ণ

কুমিল্লায় একই রশিতে মা এবং ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির পাড়া এলাকা থেকে মরদেহ দুটো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।

 বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ দুটো ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মরদেহ দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই মৃত্যুর কারণ বা রহস্য জানা যায়নি। নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

আরও খবর: