জাতীয়

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা বাহরাইনের

  জাগো কণ্ঠ ডেস্ক ৩০ মার্চ ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী সম্প্রতি এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সরকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বার্তায় ড. আবদুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলিকে আরও প্রসারিত করতে বাহরাইনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী প্রেরিত বার্তায় বলেন, আমাদের বিদ্যমান সুযোগগুলো কাজে লাগিয়ে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আমরা একসাথে কাজ করে যেতে চাই।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বার্তায় বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

আরও খবর: