জাগোকন্ঠ ১৬ মার্চ ২০২৩ , ৯:৫১ পূর্বাহ্ণ
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে ফেরদৌস হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় . দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। এতে এলাকাবাসী সহ নিহত পরিবারের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহত ফেরদৌস এর ২ সন্তান ও তার সহধর ভাই. স্ত্রী, মা ও বোন।
মানববন্ধন শেষে বিচারের জন্য দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার নিকটে পরিবার ও এলাকাবাসী স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ গত ১৪ মার্চ মঙ্গলবার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন গামারিয়ার এলাকার ভুট্টার খেত থেকে নিহত ফেরদৌস এর লাশ উদ্ধার করে পুলিশ।











