অর্থনীতি

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

  জাগোকন্ঠ ৩০ আগস্ট ২০২২ , ১২:০৮ অপরাহ্ণ

রেমিট্যান্স আহরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক সম্প্রতি ‘বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্যাংকের শাখা ও উপশাখার ভূমিকা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন, আইসিটি বিভাগের প্রধান সুলতান বাদশা এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, উপশাখা ইনচার্জ, জেনারেল ব্যাংকিং ও বৈদেশিক বিনিময় ইনচার্জ ও রেমিট্যান্স ডিলিং কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম তার বক্তব্যে সামগ্রিক প্রেক্ষাপটে রেমিট্যান্স আহরণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং প্রবাসী ও রেমিট্যান্স সুবিধাভোগীদেরকে আন্তরিক সেবা দেওয়ার আহ্বান জানান।

আরও খবর: